ত্রিজিনাদ চাঙমা
অলর চেই থেবা নাহি

কুধ এলঙ, আমিইম কুধু যেবঙ
ভাবর কী বেঘে তুমি
কী এলঙ, কী ওর, কী অভঙ
চিদে গোজ্জ্য নি তুমি?

কুধু গেল চম্পকনগর
কুধু গেল' সুগর দিন
কীত্তেই ধা-বি পল্লাপল্লি
তুমি বুঝি পার'র ন?

নুও রেজ্জ্য পরিলোঙ
থিদেবিদে অভার চেলঙ
তুও কীত্তেই গধা পানি
ভাবি চেইও নি?

বলি ভুই নেযেল' গধা পানি
মুরোই-মুরিয়ে চিদিরে পুগ আর কালা উরোলি
দাঙর জাদে চিগোন জাগরে গিল'
অরর চেই থেবা নাকি?

হিল' জাগা হিল' মাদি
এ্যাহল-সোজ বানেয়েই আমি
এ রস বেজাদে চুজ'দে
ন উজেবা তুমি?

হীরালাল চাকমা
সবন'র রেজ্জো

সবন'র রেজ্জোত বেরাঙ'র, মন'সুঘ লামি এযে
সরগ'র রেগা বেই; সুগ, সুগ- উহজু সুগ।
ঢুলে ঢগরে, রেঙে গীদে, কাদন-বেরাদন
এহল নয়, রাঙা নয়- নানা বাবত্যা বাত্তি জল'দন।
যিন্দি যাঙ সিন্দি- এহল রঙে ফুদি উধে-
খুজ বারাং-খুজে খুজে খুল ফুদোন, কি সুগ
মনে মনে কঙ সুগ থোক জনমান।
পঞ্চমর রেজ্জো? দেঘং কালা ধুমো, আ' বারোজর
তুমবাচ; বিনে দুবো সিদেন দেনা, তাল্লো চিদোল
পুরি খানা।
দুখ্যা মানেই হিঙসেই জলদন, পাবে ঘিরি থাই-
পদ আঘে, ন দেঘন চোঘে-বানা বিজিরান।

কমরে ফুদিব' চোঘ দেঘিবাক পহর
কমলে বুঝিবাক কেইয়্যা আনু নিজর নয়।
সবন' রেজ্জোত পাপ নেই, মার নেই, নেই গন্ডগোল।
আঘে কোচপাপি।
ওহ মানেই বর মাঘ' এযোক লামি সরগ'র সুঘ
লামি এত্তোক দেব-দেবীউন।
ফুল ফুদোক, এ্যাল ওক পিত্তিমির মাদিয়ান
পাপ্পানি ভাজি যোক, থিদি থাক পুন্যানি।

সুদীপ্ত চাকমা মিকাডো
বিজু

ইংরেজী এপ্রিল মায এযের
বিজু সে সমারে আমা চোঘত বাজের
বেগে দোল দোল সবন বনদন
আ কেইয়ে দোল গীত জরাদন
আজি গেলে এক্কা পিচ্ছে বিজুত
ঈদত উধি বুগ গরে চিগুত
চিদে উধে আ মনত
এব নাহি আ সে দিনুন ফেরত
ঈদত উধিলে পরানান বারি কানে
দাদা আ দিদিরে আহরিয়েই আমি কি কারনে?
জিংকানিত যেধক বিজু এব যেব
সে দিন্ন এ মনত ঈদত ভাজি থেব
ভারি দোল এল দাদা দিদির সবনান
আদামত লেগা শিঘেব আমা অরক্কান
নিজ অরগে লেঘা মাদে পারিবাক
আদামত মানুচ্চুন নিজ নাঙান নিজ অরগে লিঘিবাক
আদামান তারা ভারি কোচপেবাক
জানি পারিবাক নিজ' অধিকার'র কধা
জানেবাক সে কধা পিত্থিমিয়ানত গদা
দাদা আ দিদি নেই আ তারা সবনান
আ কন্না জরেব সবন এনজান
এচ্যা এ দিনর খুজির লগে
ঈদত তুলঙ'র আওজর দাদা আ দিদিরে।
MAA

সুনেন্টু চাকমা
মা

আহঝার আহঝার সালাম জানাং মা মুই তরে
মুই এচ্যে ইত্তুম' ওলুং
ত কোচপানা আ কিরব্যাই
আদর গরি চিতপুরি মরে পালেয়োচ তুই
ন খেই সাচ্চান, ন খেই মাচ্চান
মরে তুই খাবেয়োচ।
কন' জাগাত গেলে তুই
মরে ফেলে ন যাচ
এযোক ঝর, এযোক বয়ার
মরে রাঘাচ বুগত।
বুগ' লো খাবেনেই
দশ মাচ দশ দিন, ত পেদত রাঘেয়োচ
মুই যুদি সুখ ন থাং ম কাই বোই থাচ,
গোদা রেইত ঘুম ন যেই-
ম চিদেই মরি যাচ।
সালাম গরি যদি মুই
কন' জাগাত যাঙ
বর বাদে গ্যেল মুই
কন' দিন ন পাং।
কদক দুগ পেয়েোচ তুই
মরে দাঙর গরাদে
তর দয়া চাঙ সিত্তেই মুই
কন' কিচ্ছু ন চাদে।